ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি রোববার (৩ মে ২০২৬) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও তারা একমত পোষণ করেন।











