August 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন এর সম্পাদক

আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন এর সম্পাদক

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সোমবার (১০ আগস্ট ২০২৬) আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার রাতে বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি (ASEAN Dhaka Committee—ADC) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান জাতীয় সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এ বন্ধন স্থল ও সমুদ্রপথে যোগাযোগ, শক্তিশালী জনসম্পৃক্ততা এবং সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে আরও গভীর হয়েছে।

বাংলাদেশের সঙ্গে আসিয়ানের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করার উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে আসিয়ানের Sectoral Dialogue Partner (SDP) হওয়ার জন্য আবেদন করেছে। আসিয়ানের সঙ্গে খাতভিত্তিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন ও প্রক্রিয়াধীন রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আসিয়ান ঢাকা কমিটির চেয়ার ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। তিনি বাংলাদেশ ও আসিয়ানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও আসিয়ান পরস্পরের শক্তিকে কাজে লাগিয়ে পারস্পরিক কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধির জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

এরপর ২০২৬ সালে আসিয়ানের চেয়ারশিপ পালনকারী ফিলিপাইনের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। তিনি বলেন, প্রায় ছয় দশকের পথচলায় ঐকমত্য, ধৈর্য ও পারস্পরিক আস্থা আসিয়ানকে এগিয়ে নিয়েছে। প্রায় ৭০ কোটি মানুষের এই অঞ্চলের সম্মিলিত অর্থনীতি প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আসিয়ান ঢাকা কমিটির ২০২৬ সালের বিভিন্ন কার্যক্রম ও সম্পৃক্ততা নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি ফিলিপাইনের ২০২৬ সালের আসিয়ান চেয়ারশিপের ওপরও একটি ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠিানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যম প্রতিনিধি, বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Scroll to Top