June 19, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ফ্রান্সের

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ফ্রান্সের

Image

স্পোর্টস ডেস্ক:

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত জোড়া গোলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে ফ্রান্স। গ্রুপ-আই’র ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে দিদিয়ের দেশ্যমের শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ফ্রান্স। ৬৬তম মিনিটে মাইকেল ওলিসের চমৎকার পাস থেকে গোল করে দলের হয়ে গোলের খাতা খোলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফরাসিরা। ম্যাচের শেষভাগে বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। এরপর সেনেগালের হয়ে ইব্রাহিম এমবায়ে একটি গোল শোধ করে ব্যবধান কমালেও ফ্রান্সের জয় নিয়ে কোনো শঙ্কা তৈরি করতে পারেননি।

ইনজুরি টাইমে দূরপাল্লার দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। তার জোড়া গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচে দুই গোল করার মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। রিয়াল মাদ্রিদের এই তারকা ধারাবাহিকভাবে বিশ্বকাপের সবচেয়ে সফল গোলদাতাদের একজন হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন।

সেনেগালের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ-আই’তে শীর্ষে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো ফ্রান্স।

Scroll to Top