April 27, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এমারত হোসেন সোহাগ ইন্তেকাল করছেন

বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এমারত হোসেন সোহাগ ইন্তেকাল করছেন

Image

স্টাফ রিপোর্টারঃ

বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ এমারত হোসেন সোহাগ আর নেই। আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৫৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মরহুম এমারত হোসেন সোহাগ দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে সাংবাদিকতা করেছেন। তিনি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দৈনিক ঢাকা ডায়লগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি সাপ্তাহিক ঢাকা মিডিয়া পত্রিকার প্রকাশক ছিলেন এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় অনুষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেন। কর্মজীবনে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত ছিলেন এবং এফবিসিসিআই-এর জিবি সদস্য ছিলেন।

আজ বাদ এশা তেজকুনিপাড়া, তেজগাঁও উত্তর রেলওয়ে কলোনী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Scroll to Top