March 28, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে হতাহতের ঘটনা অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের সনাক্তকরণের লক্ষ্যে গঠিত এ তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন— জেলা প্রশাসক, রাজবাড়ির একজন প্রতিনিধি; নৌ পুলিশের একজন প্রতিনিধি; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একজন প্রতিনিধি; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন প্রতিনিধি; এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।

উক্ত তদন্ত কমিটি সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এ তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Scroll to Top