February 6, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ইসরাইল হাওলাদার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ইসরাইল হাওলাদার

Image

বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার ১৬ নভেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে জিএমপি কমিশনার পদে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবাগত পুলিশ কমিশনার জিএমপি সদরদপ্তরে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জিএমপির একটি চৌকস দল কমিশনার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করে।

দায়িত্বগ্রহণ শেষে মোঃ ইসরাইল হাওলাদার জিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Scroll to Top