April 23, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়ে পানি ঢোকার আগেই সকল ধান কেটে ফেলতে হবে। ধান যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে দিকে নজর রাখতে হবে।

মন্ত্রী মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাওড়াঞ্চলের ধান কাটার অগ্রগতিসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সাথে সমন্বয় করে যথাসময়ে হাওড়াঞ্চলের ধান কাটা শেষ করতে হবে। যে সকল অঞ্চলের ধান আগে কাটার উপযোগী, প্রয়োজনে সেখানে পার্শ্ববর্তী এলাকা থেকে হার্ভেস্টার ও ধান কাটার শ্রমিক এনে ধান কাটতে হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সভায় হার্ভেস্টারের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের সরবরাহ রয়েছে বলে মন্ত্রী হাওড়াঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণকে অবহিত করে বলেন, কৃষি খাতের জন্য জ্বালানি তেলের সমস্যা হবে না।

সভায় কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং হাওরাঞ্চলের মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।

Scroll to Top