ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
BIMSTEC–এর মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে এবং Pacific Islands Forum–এর মহাসচিব ব্যারন ওয়াকা সম্প্রতি বৈঠক করেছেন।
মঙ্গলবার UNESCAP–এর ৮২তম অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা তাদের সংগঠনভুক্ত দেশগুলোর সামনে থাকা সমুদ্রভিত্তিক (মেরিটাইম) বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা নিয়ে দুই সংস্থার অভিন্ন উদ্বেগ তুলে ধরা হয়। একই সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে BIMSTEC এবং Pacific Islands Forum–এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগও চিহ্নিত করা হয়।
বৈঠকটি দুই আঞ্চলিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।











