April 30, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বৌদ্ধ পূর্ণিমায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

বৌদ্ধ পূর্ণিমায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি জোর দিয়ে বলেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা সরকারের প্রধান দায়িত্ব, যেখানে সব নাগরিক স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় রীতি-নীতি পালন করতে পারে এবং সমানভাবে অধিকার ভোগ করতে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০২৬) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

এছাড়া বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী মাধবী মারমা এবং বিশিষ্ট ব্যক্তি ড. সুকোমল বড়ুয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ক্রেস্ট ও গৌতম বুদ্ধ-এর প্রতিকৃতি উপহার দেওয়া হয়।

Scroll to Top