April 25, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের ওপর বাংলাদেশের জোর

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

“SDR 2025: Shaping the Future Together for a Resilient SAARC” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট চূড়ান্ত করার লক্ষ্যে দারিদ্র্য বিমোচন বিষয়ক সার্ক আন্তঃসরকার বিশেষজ্ঞ দলের দ্বিতীয় সভা ২২–২৩ এপ্রিল ২০২৬ তারিখে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হয়।

সভাটি মালদ্বীপ সরকার আয়োজিত হয় এবং এতে প্রশাসনিক সহায়তা প্রদান করে সার্ক সচিবালয়। পাশাপাশি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)।

সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপের অর্থ ও পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী রশীদ।

সার্ক সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদল সভায় অংশগ্রহণ করে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিজ নিজ দেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরেন এবং একটি সহনশীল সার্ক গঠনের লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা অভিন্ন ঝুঁকি মোকাবিলা, সমষ্টিগত সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করেন। সর্বোপরি, সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করে অঞ্চলের জনগণের কল্যাণ ও পারস্পরিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন; পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক; এবং সার্কে বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট (NFP) এস. এম. মাহবুবুল আলম।

বাংলাদেশের প্রতিনিধিদল সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করে এবং সদস্য রাষ্ট্রগুলোও একটি দৃশ্যমান, কার্যকর ও সহনশীল সার্ক গঠনের পক্ষে একই মনোভাব ব্যক্ত করে—যা দক্ষিণ এশিয়ার দুই বিলিয়নেরও বেশি মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন।

Scroll to Top