April 25, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) সকালে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় অবস্থিত বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি জোর দিয়ে বলেন, একটি কার্যকর প্রশাসনই উন্নত রাষ্ট্র নির্মাণের প্রধান ভিত্তি।

বিয়াম ফাউন্ডেশন-এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত অগ্রযাত্রা প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার সবসময়ই একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিয়াম ফাউন্ডেশন-এর কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top