ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে অবস্থিত জার্মানি এমব্যাসি-এর রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্স (Dr. Rüdiger Lotz) চট্টগ্রাম সফরের তৃতীয় দিনে Asian University for Women (AUW) পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

২০০৮ সালে যাত্রা শুরু করার পর থেকে AUW এশিয়ার প্রায় ২০টি দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে আসছে। বিশেষ করে দারিদ্র্য, বাস্তুচ্যুতি এবং রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত।

সফরকালে রাষ্ট্রদূত লটজ বলেন, AUW-এর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম এবং বৈচিত্র্যময় পটভূমির শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ জার্মানির মূল্যবোধ—সমান সুযোগ ও অন্তর্ভুক্তির—সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি ক্যাম্পাসে অধ্যয়নরত মেধাবী ও প্রতিভাবান তরুণীদের সঙ্গে সাক্ষাৎ করে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।











