April 18, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

উপসাগরীয় সংঘাত নিরসনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা বাংলাদেশের

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পাকিস্তানের পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum-এ এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতা উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে চলমান আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ প্রচেষ্টাকে “গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী” বলে উল্লেখ করেন।

দুই দেশের মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেন। বাণিজ্য, কূটনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Humaiun Kobir-ও বৈঠকে উপস্থিত ছিলেন।

Scroll to Top