May 11, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয় অপরাধী হিসেবেই দেখতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয় অপরাধী হিসেবেই দেখতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস ও দুঃশাসনের সঙ্গে কোনো ধরনের আপস করতে চায় না।

সোমবার (১১ মে ২০২৬) সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এর শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রেই রাজনৈতিক পরিচয় বা প্রভাবের মুখোমুখি হন। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, “কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করবেন না। যে অপরাধ করবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। আইনের প্রয়োগ সবার জন্যই সমান।”

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের দায়িত্ব হবে রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করা এবং আইনের শাসন নিশ্চিত করা।

সরকার পুলিশকে সত্যিকারের জনবান্ধব বাহিনীতে রূপ দিতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার এমন একটি পুলিশ প্রশাসন চায়, যেটি হবে জনবান্ধব এবং জনগণের আস্থাভাজন। কারণ, যে কোনো দেশেই জনগণ সাধারণত পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবেই বিবেচনা করে। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে সেটি কার্যত সরকারের সফলতা হিসেবেও বিবেচিত হয়।”

অনুষ্ঠানে পুলিশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top