Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং সচিবের শোক প্রকাশ - Dhaka Media

June 13, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • স্পিকারের স্ত্রীর মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং সচিবের শোক প্রকাশ

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং সচিবের শোক প্রকাশ

Image

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তারা বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Scroll to Top