July 28, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুইডেনের রাষ্ট্রদূত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুইডেনের রাষ্ট্রদূত

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে রবিবার (২১ জুন, ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান মি. ওলে লুন্দিন।

আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বিদ্যমান নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে সুইডেন ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং সুইডিশ বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য প্রভাব, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও মতবিনিময় হয়।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Scroll to Top