যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাড়ে ৩ ঘণ্টা পর পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাত সাড়ে ১১টায় বিষয়টি জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি।
তিনি বলেন, সবার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে প্রায় ৩০০ ভোট পড়েছে এমন একটি কেন্দ্রের ব্যালট হাতে গণনা করা হবে। এরপর সেই ব্যালট দুটি ভিন্ন কোম্পানির মেশিনে গণনা করা হবে। যে মেশিনের ফলাফল ম্যানুয়াল গণনার সঙ্গে সবচেয়ে কাছাকাছি হবে, সেই মেশিন ব্যবহার করে বাকি সব ভোট গণনা করা হবে।











