August 1, 2026

শিরোনাম

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডিআইজির সঙ্গে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা এবং ঢাকা রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে পরীক্ষা কার্যক্রমের সার্বিক তদারকি করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে গৃহীত নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

Scroll to Top