April 25, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ শুরু

‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ শুরু

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ আজ শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) সকাল থেকে শুরু হয়ে চলমান রয়েছে।

এই জাতীয় সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও ১১ দলের শীর্ষ নেতারা সমাবেশে অংশ নিবেন বলে জানা গেছে।

সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মী, জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধারা অংশ নিচ্ছেন। উদ্যানজুড়ে বিপুল মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মসূচি ঘিরে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Scroll to Top