February 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়ান উল বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

অস্ট্রেলিয়ান উল বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

Image

ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে বাংলাদেশে প্রিমিয়াম অস্ট্রেলিয়ান উলের সম্ভাবনা তুলে ধরলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। দ্য উলমার্ক কোম্পানি এবং মিশেল উলের সহযোগিতায় অনুষ্ঠিত Australian Premium Wool Seminar 2025 এবং Bangladesh Denim Expo-তে অস্ট্রেলিয়ান মেরিনো উলের উৎকৃষ্ট মান, বহুমুখিতা এবং টেকসই বৈশিষ্ট্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাপী অস্ট্রেলিয়ান উলের শীর্ষ কর্তৃপক্ষ দ্য উলমার্ক কোম্পানি শিক্ষা, গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ফ্যাশনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগগুলো বৈশ্বিক ফ্যাশন সেক্টরে টেকসই উৎপাদন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অস্ট্রেলিয়ার ১৫৫ বছরের ঐতিহ্যবাহী উল প্রসেসিং প্রতিষ্ঠান মিশেল উল জানিয়েছে, তারা ডিকিন বিশ্ববিদ্যালয়ের Institute for Frontier Materials-এর সঙ্গে যৌথভাবে উদ্ভাবন করেছে eqwools™ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ১০০% মেরিনো উলকে প্রচলিত কটন সিস্টেমে স্পিন করা সম্ভব, যা বাংলাদেশের বিদ্যমান টেক্সটাইল উৎপাদন কাঠামোতে নতুন সম্ভাবনার পথ তৈরি করবে।

Scroll to Top