ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান VEON-এর চেয়ারম্যান অগি ফাবেলা (Augie Fabela)।
সোমবার (২৯ জুন, ২০২৬) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রযুক্তির সুবিধা দেশের প্রতিটি মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টি বিবেচনার জন্যও অনুরোধ জানান। তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করা গেলে দেশের সব শ্রেণি-পেশার মানুষ সহজেই ডিজিটাল সেবার সুফল ভোগ করতে পারবেন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে।











