June 23, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ প্রস্তাব দিল এমএমসি পোর্টস

উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ প্রস্তাব দিল এমএমসি পোর্টস

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান MMC Ports–এর চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি।

সোমবার (২২ জুন ২০২৬) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের Shangri-La Hotel Kuala Lumpur–এ এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা স্থাপন ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে এমএমসি পোর্টসের পক্ষ থেকে আগ্রহ ও প্রস্তাব তুলে ধরা হয়।

Scroll to Top