June 28, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, SBP, OSP, SGP, psc-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ইতিবাচক মতবিনিময় হয়।

Scroll to Top