ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর শাহবাগে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে দফায় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেলের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্টের ঘটনাকে কেন্দ্র এ ঘটনা ঘটে।
এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত আটজন আহত হয়েছেন। শাহবাগ থানার ভেতরেও এ নিয়ে উভয় পক্ষের হাতাহাতিতে আতঙ্ক ছড়ানোর তথ্য পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট ছড়ানোর প্রতিবাদে মামলা করতে থানায় গিয়েছিলেন ডাকসুর সাবেক প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও সাইয়েদুজ্জামান আলভী। তাদের সঙ্গ দিতেই যুবাইর ও মোসাদ্দেক সেখানে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামলা করতে আসা ডাকসু নেতাদের দেখে থানায় অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং তাদের ওপর অতর্কিত হামলা শুরু করেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনরত কয়েকজন সংবাদকর্মীও হামলার শিকার হন বলে জানা গেছে।











