April 25, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও কাফি

Image

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির বহিষ্কৃত নেতা ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, রেল অনিয়মবিরোধী আন্দোলনে আলোচিত মহিউদ্দিন রনি এবং পরে সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেলও দলে যোগ দেন।

শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে আয়োজিত ‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ অনুষ্ঠানে তাদের বরণ করে নেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ শীর্ষ নেতারা।

Scroll to Top