November 26, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় উন্নয়ন সহযোগিতা জোরদারে UAE ও UNHCR-এর আলোচনা অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় উন্নয়ন সহযোগিতা জোরদারে UAE ও UNHCR-এর আলোচনা অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি (Abdulla Ali AlHamoudi) বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের (UNHCR) প্রতিনিধি ইভো ফ্রেইজসেনের (Ivo Freijsen) সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তাসহ মানবিক কার্যক্রম এবং উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, তাদের সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের কল্যাণে উন্নয়ন সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Scroll to Top