April 23, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ–জাপান শিল্প সহযোগিতা জোরদারে শিল্পমন্ত্রীর সাথে জাপানি রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ–জাপান শিল্প সহযোগিতা জোরদারে শিল্পমন্ত্রীর সাথে জাপানি রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি (SAIDA Shinichi) সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৩ এপ্রিল, ২০২৬) রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।

জাপানী রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অতীতে যেভাবে পাশে থেকেছি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সেভাবে পাশে থাকবো।

তিনি চট্টগ্রামের সীতাকুন্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটিজ অর্থাৎ ট্রিটমেন্ট, স্টোরেজ এন্ড ডিসপোজাল ফ্যাসিলিটি (টিএসডিএফ) স্থাপনের বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়ে ‘আমরা শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে তা বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করবো।

বৈঠকে শিল্পমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশেনের সাথে জাপানী শিল্প প্রতিষ্ঠান মিতসুবিশি ও টয়েটা’র সাথে সমঝোতা স্মারক’র আলোকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেয়ার আহবান জানান। জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে কাজ চলছে।

শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান এনডিসি, যুগ্ম সচিব সাহেলা আক্তার, ঢাকাস্থ জাপানী দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান প্রথম সচিব কারাসাওয়া শিনজু, (KARASA WAShinju) এবং অর্থনৈতিক বিভাগের প্রথম সচিব সুকাও দাইসুকে (TSUKAO Daisuke) এ সময় উপস্থিত ছিলেন।

Scroll to Top