June 14, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের মাতামুহুরী এলাকায় নবগঠিত উপজেলা ও থানা অবকাঠামোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন, ২০২৬) সন্ধ্যায় মাতামুহুরী এলাকায় এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (NICAR)-এর ১২০তম সভায় গত ৭ মে মাতামুহুরী উপজেলার গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে এই নতুন প্রশাসনিক ইউনিট গঠন করা হয়েছে।

নতুন মাতামুহুরী উপজেলায় মোট ৭টি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো— বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া এবং কেনাখালী।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ মে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়নের সমন্বয়ে ‘মাতামুহুরী’ উপজেলা হিসেবে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করা হয়।

Scroll to Top