April 23, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

Image

ডেস্ক রিপোর্টঃ

মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) সকালে এসএসসি, দাখিল ও সমমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজ কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন।

ডা. শফিকুর রহমান কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া, কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য স্থাপিত অস্থায়ী ছাউনি এবং তীব্র গরমে তৃষ্ণার্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও তিনি পরিদর্শন করেন। এ সময় অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো শুনেন।

অভিভাবকরা এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং পরীক্ষার সময় এমন সহায়ক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Scroll to Top