November 10, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় উদযাপিত হলো জার্মান ঐক্য দিবস ২০২৬, পেলো বাংলাদেশ-জার্মানির বন্ধুত্ব ও সাংস্কৃতিক সহযোগিতার বার্তা

ঢাকায় উদযাপিত হলো জার্মান ঐক্য দিবস ২০২৬, পেলো বাংলাদেশ-জার্মানির বন্ধুত্ব ও সাংস্কৃতিক সহযোগিতার বার্তা

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

জার্মান ঐক্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (BMZ) পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলার।

উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল অতিথিদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে কেক কাটার আয়োজন। জার্মানির জাতীয় পতাকার তিনটি রং—কালো, লাল ও সোনালি রঙের সমন্বয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছিল উৎসবের কেকটি, যা জার্মানির জাতীয় ঐক্য, পরিচয় ও সংহতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পার্টনার স্কুলগুলোর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কোরাস দলের সদস্যরাও অংশ নেয়। তাদের মধ্যে জার্মানির PASCH নেটওয়ার্কভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ছিল। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই পরিবেশনা বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধনকে আরও প্রাণবন্ত করে তোলে।

উল্লেখ্য, PASCH উদ্যোগের মাধ্যমে জার্মানি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে জার্মান ভাষা শিক্ষা, আন্তঃসাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে দুই দেশের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার হচ্ছে।

জার্মান ঐক্য দিবসের এই আয়োজন বাংলাদেশ ও জার্মানির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রত্যয়কে তুলে ধরে।

Scroll to Top