ডেস্ক রিপোর্টঃ
মুঘল আমলের আভিজাত্য, রাজকীয় খাবার এবং সুফি সুরের মূর্ছনায় রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে ৮ সপ্তাহব্যাপী বর্ণিল সংগীত উৎসব ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। এর প্রথম পর্ব হিসেবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘সুফি মিউজিক এডিশন’।
কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত এই রেস্টুরেন্ট প্রাঙ্গণে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত সুর ও স্বাদের এই অনন্য আয়োজন উপভোগ করতে পারছেন সংগীতপ্রেমী ও ভোজনরসিক অতিথিরা।
ঐতিহ্যবাহী সুফি গানের লাইভ পরিবেশনার পাশাপাশি অতিথিরা উপভোগ করছেন মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি করা সুস্বাদু সব রাজকীয় খাবার। আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সুফি নাইট দিয়ে শুরু হওয়া এই উৎসবটি চলবে আগামী ১৮ই ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্রবার এই আয়োজন অব্যাহত থাকবে।
আগামী সপ্তাহের শিডিউল অনুযায়ী বিভিন্ন পর্বে থাকছে নানা ধরনের সংগীতের আয়োজন:
৬ নভেম্বর: রবীন্দ্র সংগীত
১৩ নভেম্বর: ৯০-এর দশকের হিন্দি গান
২০ নভেম্বর: নজরুল গীতি
২৭ নভেম্বর: কালজয়ী বাংলা গান
৪ ডিসেম্বর: পিয়ানো ও ভোকাল
১১ ডিসেম্বর: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত
১৮ ডিসেম্বর: লোকসংগীত বা ফোক গান
এই বিশেষ সুরের সন্ধ্যায় অংশ নিতে এবং অগ্রিম টেবিল বুকিং করতে চাইলে 01969999866 অথবা 01991197719 নম্বরে যোগাযোগ করা যাবে।











