July 25, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

Image

ডেস্ক রিপোর্টঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর তাঁরা স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকারের নিকট তাঁর পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।

রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্বভার গ্রহণের এ আনুষ্ঠানিকতার পর জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালন কামনা করেন।

Scroll to Top