June 8, 2026

শিরোনাম
  • Home
  • খেলা
  • সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল

সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল

Image

ডেস্ক রিপোর্টঃ

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল। রবিবার (৭ জুন ২০২৬) অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের ভোট গণনা শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬টায়, এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিতদের মধ্যে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে থাকেন।

এছাড়া নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

প্রাপ্ত ভোটের হিসাবে, সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু উভয়েই ৭২ ভোট করে পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম পেয়েছেন ৬৬ ভোট করে। আসিফ রাব্বানি ৬৪, ইয়াসির আব্বাস ৬৩ ভোট পান। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

অন্যদিকে, নির্বাচনে পরাজিত হন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।

Scroll to Top