ডেস্ক রিপোর্টঃ
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।











