March 14, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনী মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে।

অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মেজর জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান, বীর উত্তম, এনডিসি, পিএসসি (অব:) বক্তব্য প্রদান করে, আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এরপর, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত সকল অতিথিকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর সূচনালগ্নে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

উক্ত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Scroll to Top