March 14, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস-কে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস-কে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-কে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কিছুক্ষণ মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Scroll to Top