বিজনেস ডেস্কঃ
এনআরবি ব্যাংক পিএলসি-কে প্রিন্সিপাল সদস্যপদ লাইসেন্স প্রদান করেছে মাস্টারকার্ড। এর ফলে ব্যাংকটি বাংলাদেশে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড এবং এসএমই কার্ড ইস্যু করতে পারবে।
এই অংশীদারিত্বের মাধ্যমে এনআরবি ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ই-কমার্স প্ল্যাটফর্মে নিরাপদ ও নিরবচ্ছিন্ন দেশীয় ও আন্তর্জাতিক পেমেন্ট সেবা নিশ্চিত করতে পারবে। পাশাপাশি গ্রাহকরা মাস্টারকার্ডের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং উন্নত ডিজিটাল পেমেন্ট সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।
এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড বাংলাদেশ, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান-এর কাছে আনুষ্ঠানিকভাবে প্রিন্সিপাল সদস্যপদ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোহেল আলীম, পরিচালক, মাস্টারকার্ড বাংলাদেশ; এনআরবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার ও আনোয়ার উদ্দিন; এসইভিপি মো. রেজাউল শাহরিয়ার এবং কার্ডস প্রধান খাজা ওয়াসিউল্লাহ। এছাড়াও এনআরবি ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।











