April 25, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকারগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যে সেগুলোর বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) টাঙ্গাইল ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তন, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খননসহ নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছে।

তিনি আরও বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে অনন্য ভূমিকা রাখে; আর কবিতা মানুষের অন্তর্গত মানবিকতা ও মূল্যবোধকে জাগ্রত করে। তিনি সবার সহযোগিতায় টাঙ্গাইলকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি টাঙ্গাইলে বেকারত্ব দূরীকরণে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

কবিতা উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল।

Scroll to Top