June 18, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ফিলিপাইনের স্বাধীনতা দিবসের ১২৮তম বার্ষিকী উপলক্ষে ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন এর সম্পাদক

ফিলিপাইনের স্বাধীনতা দিবসের ১২৮তম বার্ষিকী উপলক্ষে ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন এর সম্পাদক

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

সোমবার (১৫ জুন, ২০২৬) বাংলাদেশের রাজধানী ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো কূটনৈতিক সংবর্ধনার মাধ্যমে ফিলিপাইনের স্বাধীনতা দিবসের ১২৮তম বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান জাতীয় সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট তার বক্তব্যে বলেন, ফিলিপাইন সবসময়ই সার্বভৌম সমতা, মানবাধিকার, শান্তিপূর্ণ সহাবস্থান এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, দুই দেশের সম্পর্ক এখন আরও বাস্তবভিত্তিক ও ফলাফলমুখী সহযোগিতার দিকে এগোচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ফিলিপাইনের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দুই দেশ হিসেবে বাংলাদেশ ও ফিলিপাইন দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীলতা এবং বৈশ্বিক সহযোগিতায় একসঙ্গে কাজ করছে।

সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদের সাথে সৌজন্য বিনিময় করেন।

বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, কূটনৈতিক সংবাদদাতা এবং দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Scroll to Top