June 15, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • টোয়াব নির্বাচনকে কেন্দ্র করে কনশাস-রিলায়েন্স ফোরামের মতবিনিময় সভা, পূর্ণ প্যানেল ঘোষণা

টোয়াব নির্বাচনকে কেন্দ্র করে কনশাস-রিলায়েন্স ফোরামের মতবিনিময় সভা, পূর্ণ প্যানেল ঘোষণা

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশের পর্যটন খাতের অন্যতম শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর আসন্ন ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৩ জুন, ২০২৬) সন্ধ্যায় কনশাস-রিলায়েন্স ফোরামের উদ্যোগে সর্বশেষ নির্বাচনী সভা ও সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আগামী নির্বাচনে ‘কনশাস-রিলায়েন্স ফোরাম’ ২০ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ফোরামটির নেতৃত্ব দিচ্ছেন দেশের পর্যটন খাতের পরিচিত মুখ মোহাম্মদ হানিফ।

মতবিনিময় সভায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর বর্তমান সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান, সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী, প্রথম সহ-সভাপতি আবুল কালাম আজাদসহ সংগঠনের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান কনশাস-রিলায়েন্স ফোরামের প্রার্থীদের প্রতি শুভকামনা জানান এবং মোহাম্মদ হানিফকে উপস্থিত সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন।

মতবিনিময় সভায় মোহাম্মদ হানিফ সকল সদস্যের নিকট ভোট প্রার্থনা করেন। তিনি তার প্যানেলের বিজয় কামনা করে বলেন, নির্বাচিত হলে তিনি পর্যটন খাতের উন্নয়ন ও অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Scroll to Top