ডেস্ক রিপোর্টঃ
কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হয়ে উদ্ভাবনী এই প্রকল্পটি পরিদর্শন করেন। এ সময় তিনি রিজয়ান রশীদের সঙ্গে কথা বলেন এবং তার উদ্ভাবনী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন। তার এই পদক্ষেপে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক মুহূর্ত হিসেবে দেখা হয়।











