August 9, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

Image

ডেস্ক রিপোর্টঃ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। পরে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে জামিয়া বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

Scroll to Top