August 6, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৫ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করেছে।

এ উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের জাতীয় অভিযাত্রায় এই দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও স্থায়ী তাৎপর্যের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। এরপর বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ইস্ট-ওয়েস্ট) ড. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী এবং ফরেন সার্ভিস একাডেমির প্রশিক্ষণরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্মারক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণতান্ত্রিক চেতনা এবং জাতীয় অগ্রযাত্রার প্রতি নতুন করে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Scroll to Top