August 6, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ইউরোপে পড়াশোনার সুযোগ নিয়ে ড্যাফোডিলে ইরাসমাস + ওপেন ডে অনুষ্ঠিত

ইউরোপে পড়াশোনার সুযোগ নিয়ে ড্যাফোডিলে ইরাসমাস + ওপেন ডে অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ইউরোপে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক একাডেমিক বিনিময় এবং গবেষণা সহযোগিতার সুযোগ তুলে ধরতে বাংলাদেশে ২০২৬ সালের প্রথম Erasmus+ Open Day অনুষ্ঠিত হয়েছে। জুলাই মাসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), Erasmus+ National Focal Point, ইরাসমাস অ্যালামনাই, শিক্ষক-গবেষক এবং ৬৫০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সামনে Erasmus+ কর্মসূচির বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। এর মধ্যে যৌথ মাস্টার্স ডিগ্রি (Erasmus Mundus Joint Master’s), আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় (International Mobility), বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব এবং Jean Monnet Actions-এর মাধ্যমে শিক্ষা ও গবেষণায় সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে উপস্থাপন করা হয়।

বাংলাদেশে Erasmus+ কর্মসূচির সাফল্যও অনুষ্ঠানে তুলে ধরা হয়। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৬২০ জন বাংলাদেশি শিক্ষার্থী Erasmus Mundus বৃত্তি অর্জন করেছেন। একই সময়ে Erasmus+ International Mobility-এর আওতায় ৫০০ জন বাংলাদেশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মী ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষাবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ২৩৫ জন বিদেশি শিক্ষার্থী ও একাডেমিক বাংলাদেশে এসে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশ নিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী, গবেষক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে Erasmus+ কর্মসূচির বিভিন্ন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।

Scroll to Top