March 9, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জাইকা প্রতিনিধি দল

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে রবিবার (৮ মার্চ, ২০২৬) সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতের শুরুতেই বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য উপদেষ্টা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। সরকারের ১৮০ দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অতীতের মতো আগামী দিনগুলোতেও জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

জাইকা প্রতিনিধিদলের প্রধান Tomohide Ichiguchi বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জাপান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও কাজ করতে আগ্রহী। এ জন্য তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার প্লানিং নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তাদের কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে। প্রতিনিধিদল উপদেষ্টাকে বাংলাদেশে চলমান জাইকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

জাপানের সাথে বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উপদেষ্টা বলেন, আমরা অর্থনৈতিকভাবে টেকসই দেশ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার যাত্রায় জাপান সহযোগিতা করবে বলে আশা করি।

Scroll to Top