February 6, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

ভারতে আটক ৩২ বাংলাদেশী ও বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

Image

মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আটক মৎস্যজীবীদের পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় এ প্রত্যাবর্তন প্রক্রিয়া বাস্তবায়িত হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে আটক ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রহণ করে। একই সময়ে বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশী মালিকানাধীন একটি ফিশিং বোট ফেরত দেয় এবং বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট হস্তান্তর করে।

এদিকে, আজই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয়ে আটক থাকা আরও ৬ জন বাংলাদেশী মৎস্যজীবীকে দেশে ফেরত আনার প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ ঘনিষ্ঠভাবে কাজ করছে।

প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন হয় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ দুই দেশের সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টায়।

দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা ও সমন্বয়ের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে এ উদ্যোগকে গুরুত্ব দেয়া হচ্ছে।

Scroll to Top