March 4, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দ্রুত জাতীয় নির্বাচন না হলে নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে এর আগে গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’-কে আইনি বৈধতা দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (৫ নভেম্বর) সকালে দুই দিনের সাংগঠনিক সফরে সিলেটে এসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচনই জামায়াতের প্রধান দাবি। এই পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষও তা সমর্থন করবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও জানান, জামায়াত কোনো জোট গঠন করবে না; তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে। প্রয়োজনে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায়ও পরিবর্তন আসতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Scroll to Top