April 20, 2026

শিরোনাম

বিনিয়োগ পরিবেশ উন্নয়নে জেবিসিসিআই–জেটিআই বৈঠক অনুষ্ঠিত

Image

বিজনেস ডেস্কঃ

Japan-Bangladesh Chamber of Commerce and Industry (জেবিসিসিআই)-এর পরিচালনা পর্ষদ বুধবার (১৫ এপ্রিল ২০২৬) JT International Bangladesh Ltd.-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত করে।

সভায় জেটিআই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক Dr. Oliver Kutz, পরিচালক Gintautas Dirgela এবং কর্পোরেট ও মিডিয়া রিলেশনস লিড Kazi Rubaiya Islam।

অন্যদিকে জেবিসিসিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি Tareq Rafi Bhuiyan (জুন), Abu Zaman Md. Tariqul Islam, পরিচালক Mohammed Sohelসহ সেক্রেটারিয়েটের সদস্যরা।

বৈঠকে জেবিসিসিআই-এর চলমান কার্যক্রম তুলে ধরা হয় এবং জেটিআই-এর বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ, বিশেষ করে কর, ভ্যাট ও শুল্ক সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে চলমান জ্বালানি সংকট ও জ্বালানি সংশ্লিষ্ট চ্যালেঞ্জ এবং ব্যবসায়িক পরিবেশে এর প্রভাব নিয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা ও গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Scroll to Top