April 30, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় বেলারুশের আগ্রহ প্রকাশ

বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় বেলারুশের আগ্রহ প্রকাশ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশ রাষ্ট্রদূত Mikhail KASKO সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান অর্থনীতির দেশ। দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশে সার, বীজসহ আধুনিক কৃষি প্রযুক্তির চাহিদা রয়েছে। ডেইরি ও প্রাণিসম্পদ খাতেও সরকার উৎপাদন বাড়াতে কাজ করছে।

রাষ্ট্রদূত বলেন, বেলারুশ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন একটি দেশ। বাংলাদেশকে কৃষি যান্ত্রিকীকরণে সহযোগিতা এবং বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হিসেবে সার সরবরাহে বেলারুশ আগ্রহী বলেও রাষ্ট্রদূত জানান।

Scroll to Top