Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মদ নূরুল আমিন - Dhaka Media

June 11, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মদ নূরুল আমিন

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মদ নূরুল আমিন

Image

ডেস্ক রিপোর্টঃ

সিনিয়র ব্যাংকার মোহাম্মদ নূরুল আমিনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৪ মে, ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩-এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী তাঁকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ নূরুল আমিন দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতে যুক্ত রয়েছেন। তিনি এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ব্যাংকটির একীভূতকরণ প্রক্রিয়ার আগে পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।

Scroll to Top